দিনাজপুর জেলার উন্নয়নের জন্য ১৯৬১ সালে প্রতিষ্ঠিত মুরাদপুর মাধ্যমিক বিদ্যালয় দীর্ঘদিন ধরে শিক্ষা বিস্তারে কাজ করে যাচ্ছে। ভোকেশনাল ও সাধারণ শিক্ষার সমন্বয়ে গঠিত হওয়ায় এটি এলাকার মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে বড় ভূমিকা রেখেছে।
সৃষ্টিকর্তার কাছে আমরা কৃতজ্ঞ যে, শিক্ষক কম থাকা এবং নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও বিদ্যালয়ের পরিচালনা কমিটি ও শিক্ষকবৃন্দের পরিশ্রমের ফলে জেএসসি ও এসএসসি পরীক্ষায় আমরা ভালো ফল করতে পেরেছি। ভবিষ্যতে আরও ভালো ফল পাওয়ার জন্য আমরা সবাইকে আরও মনোযোগী হতে হবে।
এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে আমি সকল শিক্ষক-শিক্ষিকা ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই।
মোঃ মমতাজ উদ্দীন
প্রধান শিক্ষক / সম্পাদক
মুরাদপুর মাধ্যমিক বিদ্যালয়
সদর, দিনাজপুর